জামায়াত নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর কারমাইকেল কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জামায়াতের সদস্য আবুল কালাম আজাদকে গত রোববার রাতে রংপুর নগরের কামারপাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, নাশকতার অভিযোগে তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।