জামায়াত নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা শহরের পুরাতন বাজার থেকে গত শনিবার জামায়াতের নেতা কাজী সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাজী সিরাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের প্রচার সম্পাদক। পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজুল কসবা পৌর শহরের শাহপুর গ্রামের বাসিন্দা। শনিবার সন্ধ্যায় শহরের পুরাতন বাজার থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। রোববার সকালে তাঁকে ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক হাকিমের আদালতে পাঠিয়েছে পুলিশ। কসবা থানার ওসি মো. মহিউদ্দিন আহমেদ বলেন, সিরাজুলের বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।