জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় নাশকতা মামলার আসামি জামায়াত নেতা দেলোয়ার হোসেন শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। দেলোয়ার উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ও গোবিন্দপুর ইউনিয়ন জামায়াতের রোকন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দুপুরে সাহারপুকুর বাজার এলাকা থেকে দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। দেলোয়ারের বিরুদ্ধে ২০১৪ সালে লাগাতার হরতাল-অবরোধের সময় হওয়া ছয়টি নাশকতার মামলা রয়েছে। গতকালই তাঁকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।