জামায়াত নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় গত শনিবার রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে আবদুল মতিন (৬২) ও আবদুর রউফকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল মতিন জামায়াতে ইসলামীর চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়ন শাখার আমির এবং রউফ নশরতপুর ইউনিয়ন জামায়াতের সদস্য। মতিনকে উপজেলার বিন্যাকুড়ি বাজার থেকে ও রউফকে রানীবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ব্যাপারে জানতে চাইলে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, আবদুল মতিনের বিরুদ্ধে নাশকতার চারটি ও আবদুর রউফের বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ওই দুই নেতা বহুদিন থেকে পলাতক ছিলেন।