জামায়াত নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতার পরিকল্পনার অভিযোগে নেত্রকোনার আটপাড়া উপজেলা জামায়াতের নায়েবে আমির রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ জানান, রফিকুল ইসলামের নামে নাশকতার মামলা রয়েছে। এ ছাড়া তিনি নতুন করে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।