জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলার আসামি ও জামায়াতের নেতা এনামুল হককে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাটমারা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এনামুল হকের বাড়ি শাপলাপুর ইউনিয়নের ষাটমারা এলাকায়। মহেশখালীর কালারমারছড়া পুলিশফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, এনামুল হক শাপলাপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে থানায় দুটি মামলা আছে।