জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রামে গতকাল সোমবার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতাউর রহমানকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক মিন্টু মিয়া হত্যা মামলাসহ গাড়ি পোড়ানো, রেলপথ উপড়ে ফেলা, সরকারি কাজে বাধা প্রদানসহ ১০টি মামলা রয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) আকিকুল ইসলাম জানান, সকাল থেকে আতাউর রহমানকে ধরতে পুলিশের একাধিক দল মাঠে নামে। দুপুর ১২টার দিকে বুড়িমারী-লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কের মির্জারকোট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।