প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শামীম আহসানকে গত সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাথরঘাটা থানার ওসি জি এম শাহ নেওয়াজ জানান, সোমবার গভীর রাতে শামীম আহসান পাথরঘাটার মুন্সিগঞ্জ বাজারের একটি দোকানে জামায়াতের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন। ওই বৈঠকে নাশকতার পরিকল্পনাসহ আইনশৃঙ্খলা অবনতি করতে নেতা-কর্মীদের উদ্বুদ্ধ করা হচ্ছিল। অভিযানের সময় বৈঠকে থাকা অপর নেতা-কর্মীরা দৌড়ে পালিয়ে যান। পরে গতকাল মঙ্গলবার সকালে শামীমকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।