প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় একাধিক সহিংসতা মামলার আসামি জামায়াত নেতা মনিরুজ্জামানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা শহরতলির কাশেমপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই মাদ্রাসার সুপার ও স্থানীয় আগরদাঁড়ি ইউপির ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মনিরুজ্জামানের বিরুদ্ধে সহিংসতা সৃষ্টিসহ হরতাল অবরোধে গাছ ও রাস্তা কাটা, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।