প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ বেলালীকে গ্রেপ্তার করেছে বরগুনা থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের উপকণ্ঠে খাজুরতলা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামুসল হক বলেন, হাবিবুল্লাহর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একাধিক মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে দ্রুত বিচার আইনের একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।