প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর জামায়াতের আমির গোলাম আজমকে (৪২) গতকাল শনিবার পানপাট্টি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলামের ভাষ্যমতে, গতকাল সকাল সাতটার দিকে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় পানপাট্টি এলাকা থেকে গোলাম আজমকে গ্রেপ্তার করা হয়। ২০১৩ সাল থেকে ২০১৫ পর্যন্ত বিভিন্ন সময়ে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, নাশকতাসহ ১৫টি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।