জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ পৌর জামায়াতের সহসেক্রেটারি ও পৌর কাউন্সিলর ফজলুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাতে পৌরসভার বিন্নগুনি এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সেনবাগ থানার ওসি মোস্তফা কামাল জানান, ফজলুর রহমানের বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অপরাধে তিনটি মামলা রয়েছে।