জামায়াত নেতা শামসুল ইসলাম কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলামকে গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।
গত বুধবার জামিনে মুক্তির পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে শামসুল ইসলামকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক উনু মং প্রথম আলোকে জানান, শামসুল ইসলামকে সাতকানিয়া ও লোহাগাড়ার নাশকতার দুই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য গতকাল চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কুদরত-ই-এলাহীর আদালতে আবেদন করে পুলিশ। এ সময় তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, নাশকতার অভিযোগে শামসুল ইসলামের বিরুদ্ধে নগর ও জেলার বিভিন্ন থানায় ১৫টি মামলা আছে। সর্বশেষ গতকাল তাঁকে আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানো হলো।