জামায়াত নেতার ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদের মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের কর্মী সাদিকুল আজিমকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সাদিকুল আজিম পঞ্চগড় জেলা জামায়াতের আমির ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুল খালেকের ছেলে। কাহারোল থানার ওসি মনসুর আলী জানান, গত রোববার কাহারোল উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদের মোটরসাইকেল চুরি হয়। পুলিশ অনুসন্ধান করে কাহারোল উপজেলার জয়নন্দ এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলসহ সাদিকুল আজিমকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।