জামায়াত নেতাসহ ৪০ জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মহানগর জামায়াতের সাবেক আমির আতাউর রহমানসহ ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম বলেন, পুলিশের দায়ের করা নাশকতার একটি মামলার আসামি আতাউর রহমানকে গত রোববার রাতে নগরের লক্ষ্মীপুর মোড় থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া নগরের বোয়ালিয়া মডেল থানা এলাকা থেকে ১০ জন, রাজপাড়ায় ১৫, মতিহারে ৭ ও শাহ মখদুম থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া গোয়েন্দা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে ২০ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, চারজন মাদক ব্যবসায়ী, ১৫ জন অন্যান্য মামলার আসামি।