জামায়াত-বিএনপির তিন নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে সহিংসতার মামলায় নীলফামারীর ডিমলায় বাবা-ছেলেসহ জামায়াত-বিএনপির তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে ও দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
দুপুরে নাউতারা বালিকা উচ্চবিদ্যালয় থেকে ডিমলা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও নাউতারা বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হেলাল উদ্দিনকে (৩৬) গ্রেপ্তার করা হয়। এর আগে ভোরে খালিশাচাপানী ইউনিয়নের পুসনা গ্রামের বাসিন্দা জামায়াতের সক্রিয় সদস্য নাজমুল হক (৫০) ও তাঁর ছেলে শিবির কর্মী হাচান আলীকে (২৫) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। হেলাল উদ্দিনের স্বজনেরা অভিযোগ করেন, তিনি কোনো মামলার এজাহারভুক্ত আসামি না হলেও বিদ্যালয়ে পাঠদানের সময় তাঁকে পুলিশ গ্রেপ্তার করেছে।
ডিমলা থানার ওসি শওকত আলী বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মামলার এজাহারনামীয় আসামি না হলেও পুলিশের তদন্তে ঘটনার সঙ্গে তাঁদের জড়িত থাকার প্রমাণ রয়েছে।