প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের চান মিয়া মুন্সি লেন এলাকার একটি ভবন থেকে জামায়াত-শিবিরের তিন নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তাঁদের গ্রেপ্তার করে বাকলিয়া থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামায়াতের চকবাজার ওয়ার্ড শাখার প্রকাশনা ও পাঠাগার সম্পাদক মোহাম্মদ ইউসুফ (৫৬), ছাত্রশিবিরের বাকলিয়া থানা শাখার স্কুলবিষয়ক সম্পাদক হাসান আল বান্না (২৫) ও বাকলিয়ার চান মিয়া লেন এলাকার প্রচার সম্পাদক হাসানুল মনজির (২৩)। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন বলেন, আটক তিনজনের বিরুদ্ধে নগরের বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁরা গোপনে নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করা হয়।