জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মগবাজার এলাকায় আজ মঙ্গলবার দুপুরে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই যুবক আহত হন।
পুলিশ জানায়, তাঁরা হলেন সুমন ও আল আমিন। তাঁরা জামায়াতের কর্মী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে মগবাজার ও মৌচাকের মাঝামাঝি সুধী সমাজ গলিতে বেশ কয়েকজন যুবক মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে ঝটিকা মিছিল বের করে। এ সময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশের ধাওয়ায় সুমন ও আল আমিন নামে দুজন আহত হন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান প্রথম আলোকে বলেন, সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আল আমিনকে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে আরও অভিযান চালানো হচ্ছে।