জামায়াত-শিবিরের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার এক জামায়াত নেতার বাড়িতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের জামায়াত নেতা আবদুর রহিমের বাড়িতে নন্দীগ্রাম থানা-পুলিশ এই অভিযান চালায়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, জামায়াত-শিবিরের গোপন বৈঠক থেকে নাশকতার পরিকল্পনা হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বাড়ির মালিক ও জামায়াতের রোকন সদস্য আবদুর রহিমসহ (৬০) জামায়াত-শিবিরের পাঁচজনকে আটক করা হয়। অভিযানস্থল থেকে উদ্ধার হয় জিহাদি বই, চাঁদা আদায়ের রসিদ, সংগঠনের ভর্তি ফরম, প্রচারপত্র ও সাংগঠনিক নানা নথিপত্র।
গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন আবদুর রহিমের জামাতা ও নাটোরের সিংড়া উপজেলার সিলিমপুর গ্রামের ফারুক হোসেন (৩০), কাথম গ্রামের ইসলামি ছাত্রশিবিরের কর্মী আনোয়ার হোসেন (১৯), আবদুল মোমিন (১৮) ও হাসান আলী (২৮)।
ওসি বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।