জামায়াতের আমির গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির আবদুল লতিফ মাস্টারকে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, আবদুল লতিফের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে নাশকতার অভিযোগে দুটি মামলা রয়েছে। পুলিশ এরই মধ্যে তদন্ত করে তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। এত দিন তিনি পলাতক ছিলেন। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর রহমান বলেন, গ্রেপ্তার করা জামায়াত নেতাকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। লালমনিরহাট প্রতিনিধি|