জামায়াতের কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা থেকে গত বুধবার রাতে জামায়াতের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনা এলাকার ইয়াকুব আলী (৫৫) ও চরতি ইউনিয়নের তালগাঁও এলাকার আবদুল হক (২৫)। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা আছে। সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি|