প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সহিংসতা ও প্রতিপক্ষের ওপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে জামায়াতের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের সাতকানিয়া থানার পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার এওচিয়া ইউনিয়নের দেওদীঘি এলাকার খোরশেদ আলম (২৩) ও বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা এলাকার আবদুল মন্নান (৩৭)। পুলিশ জানায়, চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে খোরশেদকে এবং উপজেলার ছদাহা ইউনিয়নের সন্ধিপ্পাপাড়ার পাহাড়ি এলাকা থেকে মন্নানকে গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ওসমান গণি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা জামায়াতের সক্রিয় কর্মী ও ক্যাডার।