প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের দুই গ্রামে গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াতের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কালিয়াইশ ইউনিয়নের রসুলাবাদ মাহালুমপাড়া এলাকার কালা মিয়ার ছেলে মোহাম্মদ ইউসুফ (২৬) ও একই ইউনিয়নের মলেয়াবাদ এলাকার নুরুল হকের ছেলে মোহাম্মদ মহিউদ্দিন (২৮)। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াতের কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।