জামায়াতের নেতাসহ গ্রেপ্তার ১৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. নূরনবীকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পন্থিছিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ। এ ছাড়া গত বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেলসহ বিএনপি-জামায়াতের ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা গাড়িতে আগুন ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলার আসামি। সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি