জামায়াতের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে জামায়াতে ইসলামীর পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। কোটচাঁদপুর থানার ওসি আহম্মেদ কবীর বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।