জামায়াতের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ থেকে জামায়াতের এক নেতা ও চারজন কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এর মধ্যে শনিবার সন্ধ্যায় নওগাঁর রানীনগর বাজারে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হন রানীনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি আনজির হোসেন।
আনজির হোসেনের বাড়ি রানীনগরের বেলবাড়ী গ্রামে। নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ওসি জাকিরুল ইসলাম বলেন, আনজির হোসেন একাধিক নাশকতা মামলার আসামি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাহবুব আলম জানান, শনিবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের গুপ্তমানিক গ্রামের নিজামুদ্দিন ওরফে টুলু মাস্টারের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে জোহুরা বেগম, রানী আরা বেগম, সাহিদা বেওয়া ও শুকতারা বেগমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই চার নারী জামায়াতের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করার কথা স্বীকার করেছেন।