জামায়াতের প্রচারপত্রসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি পৌর সদরের আলেকজান্ডার বাজার থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় জামায়াতের ১০০টি প্রচারপত্রসহ রাকিব হোসেন (১৬) নামের এক মাদ্রাসাছাত্রকে পুলিশ আটক করেছে।
রাকিবের বাড়ি রামগতি উপজেলার চর পোড়াগাছা এলাকায়। সে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দিয়েছে।
রাকিবের ভাষ্য অনুযায়ী, এক ব্যক্তি তাকে বাজারের এক দোকানির কাছ থেকে একটি প্যাকেট আনতে বলেন। ওই ব্যক্তির কাছ থেকে প্যাকেট নিয়ে ফেরার পথে লোকজন তাকে ধরে পুলিশে দেয়। প্যাকেটে কী আছে, তা সে জানত না।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, জামায়াত-শিবিরের ‘আপত্তিকর’ প্রচারপত্রসহ স্থানীয় লোকজন গতকাল সন্ধ্যায় আলেকজান্ডার বাজার থেকে রাকিবকে ধরে পুলিশে সোপর্দ করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।