জামায়াতের ২২ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমিরসহ ২২ নেতা-কর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। গতকাল রোববার নগরের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ওই মামলা করেন।
গত ১৪ আগস্ট রাতে নাশকতার আশঙ্কায় নগরের দক্ষিণ আলেকান্দা কিশোর মজলিস স্কুলসংলগ্ন ‘ডাইরেক্টর কোয়ার্টার’ থেকে নেতা-কর্মীদের গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ।
আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন মহানগর জামায়াতের আমির মোয়াযযম হোসাইন হেলাল, নায়েবে আমির বজলুর রহমান বাচ্চু, সেক্রেটারি জহিরউদ্দিন বাবর, সহকারী সেক্রেটারি মতিউর রহমান, প্রচার সম্পাদক শাহ আলম।
ওসি সাখাওয়াত জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ১৪ আগস্ট রাতে সরকারবিরোধী ও নাশকতা ঘটানোর জন্য গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।