জামায়াতের ৬ নারী নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরতলির বাড়াদী এলাকা থেকে ছয়জন নারীকে আটক করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, আটক নারীদের মধ্যে একজন জামায়াতের রুকন ও অন্য পাঁচজন কর্মী। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোপন বৈঠক চলাকালে শহরতলির বাড়াদী মোল্লা পাড়ার একটি বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ প্রথম আলোকে বলেন, বিকেলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাড়াদী মোল্লা পাড়ার শরীফুল মোল্লার বাড়িতে অভিযান চালায়। সেখানে গোপন বৈঠক করার সময় ছয়জনকে আটক করা হয়। এ সময় বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়।