প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের মিছিলে হামলার মামলায় গতকাল রোববার দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ ৮ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। নাটোর আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ২০১৩ সালের ৭ এপ্রিল বাগাতিপাড়ায় আওয়ামী লীগের মিছিলে ককটেল হামলার মামলায় ওই ৮ আসামি গতকাল দুপুরে বাগাতিপাড়া আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক আদালতের হাকিম নাদিরা সুলতানা তাঁদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাঁদের নাটোর কারাগারে পাঠানো হয়। আসামি পক্ষের আইনজীবী সৈয়দ মোজাম্মেল হোসেন জেলহাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।