জামিনে ছাড়া পেয়ে আবার ছিনতাইয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিনতাই মামলায় জামিনে ছাড়া পাওয়ার এক মাস পর আবারও একই অপরাধে জড়ালেন দুই তরুণ। গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের সিআরবি এলাকা থেকে দুটি ছোরাসহ ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুই তরুণ হলেন রমজান আলী ও মো. রুবেল।
সিআরবি পুলিশ ফাঁড়ির এসআই রুহুল আমিন বলেন, কোতোয়ালি থানার একটি ছিনতাইয়ের মামলায় গত বছরের অক্টোবর মাসে গ্রেপ্তার হন দুই আসামি। গত মাসে তাঁরা জামিনে ছাড়া পান। বের হয়ে আবারও ছিনতাইয়ে জড়িয়ে পড়েন তাঁরা। দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।