জামিনে মুক্তির পর কারাফটক থেকে জামায়াত নেতা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামিনে মুক্তির পর কারাফটক থেকে চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আহসান উল্লাহকে আটক করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফটকের সামনে থেকে তাঁকে আটক করে কোতোয়ালি থানা-পুলিশ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ জাহেদুল আলম প্রথম আলোকে বলেন, জামায়াত নেতা আহসান উল্লাহর বিরুদ্ধে থাকা মামলায় জামিননামা আসে কারাগারে। পরে বিকেলে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, আহসান উল্লাহর বিরুদ্ধে কোতোয়ালি থানার একটি নাশকতার মামলায় জড়িত থাকার তথ্য রয়েছে। এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।