জামিনের পরদিনই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জামিনে ছাড়া পাওয়ার পরদিনই এক ব্যক্তি আবার পুলিশের হাতে আটক হয়েছেন। আটক শফিকুল ইসলাম (৩৫) উপজেলার বদরপুর গ্রামের বাসিন্দা। বদরকান্দি গ্রাম থেকে গত মঙ্গলবার রাতে ৫৫০টি ইয়াবা বড়িসহ পুলিশ তাঁকে আটক করে। পুলিশ জানায়, এর আগে গত রোববার ৩০০টি ইয়াবাসহ পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। পরে আদালত তাঁকে কারাগারে পাঠান। গত সোমবারই মাদক আইনের মামলায় শফিকুল চাঁদপুর আদালত থেকে জামিনে ছাড়া পান। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, শফিকুলের বিরুদ্ধে থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে। তাঁকে গতকাল বুধবার চাঁদপুর বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে পুনরায় কারাগারে পাঠানো হয়।