জাল ও জাটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে অবৈধ জাল ও জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল সকাল নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কীর্তনখোলা নদী ও এর আশপাশের নদী থেকে ওই জাল ও জাটকা উদ্ধার করা হয়। জাটকা সংরক্ষণ করার জন্য কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে ওই অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকারী কোস্টগার্ড সদস্যরা জানান, অভিযানের সময় ৩ লাখ ৫০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। এ ছাড়া বরিশাল নৌবন্দরে স্পিডবোটে জাটকা নিয়ে যাওয়ার সময় ১০ মণ জাটকা উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার এম আমিনুল হক বলেন, জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।