জাল ও জাটকা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে গত শনিবার সকাল থেকে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং তিন মণ জাটকা জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোজাম্মেল হক জানান, উপজেলার জাটকা নিধন প্রকল্পে নিয়োজিত কর্মকর্তা শাহাদাৎ হোসেনসহ সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ওই জাল ও জাটকা জব্দ করা হয়। পরে মাছগুলো স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়।