জাল ও মাছ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড প্রায় এক লাখ মিটার অবৈধ জাল ও ৪০০ কেজি মাছ জব্দ করেছে। উন্মুক্ত জলাশয়কে মাছের অভয়াশ্রম করতে ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার অংশে মার্চ-এপ্রিল দুই মাস জাল ফেলা নিষিদ্ধ করেছে সরকার। তা সত্ত্বেও মাছ ধরা চলতে থাকায় গতকাল বৃহস্পতিবার মৎস্য বিভাগ এ অভিযান চালায়। দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার জানান, অভিযানে প্রায় এক লাখ মিটার অবৈধ জাল ও ৪০০ কেজি মাছ জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে চৌকিঘাটায় জালগুলো পুড়িয়ে ধ্বংস ও মাছগুলো দরিদ্র লোকের মধ্যে বিতরণ করা হয়।