জাল কাগজসহ তিনজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজাহানপুর এলাকা থেকে পুলিশের জাল ছাড়পত্র, সিল ও বিভিন্ন ধরনের জাল কাগজপত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। গত বৃহস্পতিবার শাহজাহানপুরের রেলওয়ে কলোনির একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন কুমিল্লার লাঙ্গলকোটের মনির আহাম্মেদ, লক্ষ্মীপুরের রায়পুরের আবদুল জব্বার ও ফিরোজ আলম।
তিনজনের কাছ থেকে ২১টি জাল ছাড়পত্র, অ্যাম্বুশ সিল মেশিন, ২০টি সিল, একটি ল্যাপটপ, রঙিন প্রিন্টার, বিভিন্ন ভুয়া কাগজপত্র উদ্ধার করা হয়।