জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ধনাগোদা নদীতে অভিযান চালিয়ে এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। উপজেলার পশ্চিম ও দক্ষিণ বাইশপুর, কাজির বাজার, উদ্দমদী, আমিরাবাদ, চরমুকুন্দিসহ ধনাগোদার আরও কয়েকটি স্থানে গতকাল বিকেলে এ অভিযান চালানো হয়। উপজেলা জাটকা ও ইলিশ রক্ষা টাস্কফোর্স কমিটি এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নির্বাহী হাকিম কানিজ ফাতিমা। উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার বলেন, অভিযানে কোনো জেলে আটক হননি।