প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী থেকে প্রায় সাড়ে চার হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. নোমান হোসেনের নেতৃত্বে মহেশখালী চ্যানেলে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে এসব কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম উপস্থিত ছিলেন। মহেশখালীর ইউএনও মোহাম্মদ আবুল কালাম বলেন, সাগরে মা ইলিশের পাশাপাশি বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা রক্ষায় অবৈধ কারেন্ট জাল উদ্ধারে এ ধরনের অভিযান চলবে।