জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় তিতাস নদ এলাকার বিল থেকে গতকাল সোমবার সকালে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নদীতে কারেন্ট জাল ফেলার অপরাধে সদর উপজেলার শ্যামনগর গ্রামের শ্যামল দাস (৪৪) নামের এক জেলেকে এক হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন উদ্দিন ইকবাল ওই আদালত পরিচালনা করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ বলেন, তিতাস নদ এবং এই এলাকার বিল থেকে জব্দ করা কারেন্ট জালগুলো বেলা দুইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ফেলা হয়।