প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মেঘনা নদীতে গতকাল মঙ্গলবার ভোরে কোস্টগার্ড অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। এ সময় তিন মণ জাটকাও জব্দ করা হয়। নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। জব্দ করা জালের আনুমানিক দাম তিন লাখ টাকা। পরে জালগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতে পুড়িয়ে ফেলা হয়। জব্দ করা জাটকা চরবংশী এলাকার দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।