জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর বাজারে গতকাল শনিবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে ওই বাজার থেকে প্রায় ১৫০ কেজি ওজনের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, দুপুর ১২টার দিকে মধ্যনগর থানা-পুলিশের সহায়তায় মধ্যনগর বাজারে অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে স্থানীয় জাল ব্যবসায়ীরা প্লাস্টিকের ছয়টি বস্তার ভেতরে থাকা প্রায় ১৫০ কেজি ওজনের কারেন্ট জাল ফেলে সেখান থেকে দ্রুত সটকে পড়েন। উদ্ধার করা জালগুলো পুড়িয়ে ফেলা হবে।