জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ড গতকাল মঙ্গলবার ভোলা সদর উপজেলার বিভিন্ন মাছ ঘাটে অভিযান চালায়। এ সময় গুদামজাত করা ৯ লাখ ৯০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এর বাজারমূল্য প্রায় ৬ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। পরে এসব জাল ভোলা কোস্টগার্ড কার্যালয়ে নেওয়া হয়। সেখানে উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদারের উপস্থিতিতে ওই জাল পুড়িয়ে ফেলা হয়।