জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ নিধনের সময় ২৫ হাজার মিটার কারেন্ট জালসহ তোতা মিয়া নামের এক জেলেকে আটক করেছেন ইউএনও কে এম আল-আমীনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। তোতা মিয়া ফরিদপুর জেলার নন্দলালপুর এলাকার জাহাঙ্গীর চোকদারের ছেলে। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার থানার ওসি সিরাজুল ইসলাম, মৎস্য কর্মকর্তা এ বি এম জাকারিয়া, নারিশা ইউপির চেয়ারম্যান সালাহউদ্দিন দরানী ও মুকসুদপুর ইউপির চেয়ারম্যান এম এ হান্নান। কে এম আল-আমীন বলেন, ইলিশ নিধনে সরকারি নিষেধাজ্ঞা চলাকালে প্রতিদিনই অভিযান অব্যাহত থাকবে।