জাল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গতকাল শনিবার অভিযান চালিয়ে সাড়ে ১৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। উপজেলার আমিরাবাদ এলাকায় মেঘনা নদী থেকে এসব জাল জব্দ করেন উপজেলা মৎস্য কার্যালয়ের লোকজন ও স্থানীয় মোহনপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম ওই অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পরে মোহনপুর লঞ্চঘাট এলাকায় এগুলো পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় কোনো জেলেকে আটক করা যায়নি। আগামী ২ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষার এ অভিযান অব্যাহত থাকবে।