জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকায় মেঘনা নদীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কার্যালয় যৌথভাবে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মফিজুল ইসলামের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাটকা ধরার অভিযোগে আবদুর রাজ্জাক ও আল-আমিন নামে ষাটনল এলাকার দুই জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেন। ওই আদালত পরিচালনা করেন মফিজুল ইসলাম।