জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীতে গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, চরগড়া ও একটি বেহুন্দি জাল জব্দ করেছে কোস্টগার্ড। জালগুলোর আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা। কোস্টগার্ডের পেটি অফিসার আমির হোসেন জানান, সন্ধ্যা নদীতে জেলেরা নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরছিলেন। ভোর পাঁচটা থেকে বেলা দুইটা পর্যন্ত কোস্টগার্ড অভিযান চালায়। এ সময় নদীতে মাছ ধরার জন্য পেতে রাখা ২ লাখ মিটার কারেন্ট জাল, ১০ হাজার মিটার চরগড়া ও একটি বেহুন্দি জাল জব্দ করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যান। পরে স্থানীয় ফেরিঘাট এলাকায় জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।