প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নে পদ্মা নদীতে গতকাল শনিবার দুপুরে অভিযান চালিয়ে নৌপুলিশ বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করেছে। পরে জালগুলো ঘাটেই ধ্বংস করা হয়। দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. সেলিম রেজা জানান, গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা নদীর দৌলতদিয়া এবং দেবগ্রাম ইউনিয়নের কানাইদহ এলাকায় অভিযান চালানো হয়। টের পেয়ে জেলেরা জাল ফেলে পালিয়ে গেলে পুলিশ নদী থেকে প্রায় ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসান হাবিব এবং উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. সাঈদ আহমেদের উপস্থিতিতে জালগুলো দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় পুড়িয়ে ফেলা হয়।