প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হালদা নদীতে মাছ ধরার সময় এক হাজার মিটার জাল জব্দ করেছে জেলা মৎস্য দপ্তর। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের কালুরঘাট থেকে মদুনাঘাট পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে অংশ নেওয়া মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন জানান, হালদা নদী প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র। এটিকে মাছের অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। এখানে মাছ ধরা নিষেধ। তাই জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জাল পরে পুড়িয়ে ফেলা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|