জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সন্ধ্যা নদীতে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে আট হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও বাধা জাল জব্দ করেছে কোস্টগার্ড। উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় জানান, বৃহস্পতিবার রাত একটা থেকে তিনটা পর্যন্ত কোস্টগার্ডের চিফ পেটি অফিসার মো. আবদুর রহমানের নেতৃত্বে অভিযানে সাত লাখ টাকা মূল্যের নয়টি কারেন্ট জাল ও ছয়টি বাধা জাল জব্দ করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ফেলা হয়।